9 ও 10 জুলাই, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 ভারতে আমেরিকার রাষ্ট্রদূত কে নিযুক্ত হলেন?
>> Eric Garcetti
📜 বিশ্বের বৃহত্তম বালুকা দূর্গ (Sand Castle) নির্মিত হল কোন দেশে?
>> ডেনমার্ক
• 69 ফুট উচ্চতা বিশিষ্ট এই স্যান্ড ক্যাসল তৈরী করতে 5000 টন বালু লেগেছে ৷
📜 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর CEO পদ থেকে কে ইস্তফা দিলেন?
>> মনু সহানি
📜 মধ্যপ্রদেশের নতুন রাজ্যপাল হিসাবে কে শপথ নিলেন?
>> মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল
• মধ্যপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি তাঁকে শপথবাক্য পাঠ করান৷
📜 বনায়ন বৃদ্ধির জন্য হিমালয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট (HFRI) এর সাথে মৌ স্বাক্ষর করলো কোন কেন্দ্রশাসিত অঞ্চল?
>> লাদাখ
📜 ভারতের কোন রাজ্যে জিকা ভাইরাস এর প্রথম কেসটি ধরা পড়লো?
>> কেরালা
• মশার দ্বারা এই ভাইরাস ছড়ায় ৷
📜 অর্থনীতিতে Humbold Research Award পেলেন কোন ভারতীয় অর্থনীতিবিদ?
>> কৌশিক বসু
📜 সম্প্রতি কোন ভারতীয় অভিনেন্ত্রীর নামে কাশ্মীরের গুলমার্গে একটি মিলিটারী ফায়ারিং রেঞ্জ এর নামকরণ করা হল ?
>> বিদ্যা বালান
📜 একেবারে সঠিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য চীন কোন স্যাটেলাইট লঞ্চ করলো?
>> Fengyun-3E
📜 সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কোলকাতা হাইকোর্ট কত টাকা জরিমানা করলো?
>> 5 লক্ষ টাকা
📜 সম্প্রতি 98 বছর বয়সে বলিউডের কোন নামকরা অভিনেতা প্রয়াত হলেন ?
>> দিলীপ কুমার
📜 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ক্যাবিনেটের সম্প্রসারনের পূর্বে কোন নতুন মন্ত্রক তৈরী করলেন?
>> সমবায় মন্ত্রক (Ministry of Cooperatives)
📜 সংবিধানের কত নম্বর ধারায় পশ্চিমবঙ্গের তৃনমূল সরকার বিধান পরিষদ গঠনের জন্য রেসোলিউশন পাশ করলো ?
>> 169 ধারায়
📜 কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক রাজস্থানের চতুর্থ ব্যাঘ্র প্রকল্পের অনুমোদন দিল; এর নাম কি?
>> রামগড় বিশধারী অভয়ারণ্য
📜 মৎস্য চাষীদের জন্য কেন্দ্রীয় সরকার কোন মোবাইল অ্যাপ চালু করলো?
>> Fish Bridge
