25 ও 26 জুলাই, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 World Universities Summit - 2021 (WUS - 2021) কে উদ্বোধন করলেন ?
>> উপরাষ্ট্রপতি শ্রী বেঙ্কাইয়া নাইডু
• O. P. Jindal Global University এই শীর্ষ বৈঠকটির আয়োজন করে ৷
📜 ইউনেস্কোর "Historic Urban Landscape Project" এর আওতায় ভারতের কোন দুটি শহর অন্তর্ভুক্ত হয়েছে ?
>> মধ্যপ্রদেশের গোয়ালিয়র ও অর্ছা শহর
📜 পঞ্চায়েতগুলিকে ডিজিটাল মাধ্যমে সংযুক্ত করার জন্য ও গণ পরিষেবা প্রদান সুসংহত করার জন্য 44 টি ডিজিটাল গ্রাম কেন্দ্র কোথায় স্থাপন করা হল ?
>> শ্রীনগরের সিভিল সেক্রেটারিয়েট এ
📜 2032 গ্রীস্ম অলিম্পিক এর আয়োজন করা হবে কোন শহরে ?
>> অষ্ট্রেলিয়ার ব্রিসবেন
📜 কোন দেশের রাষ্ট্রপতি আরিফ আলবি মহিলাদের সম্পত্তিতে অধিকার দান এবং তাদের উৎপীড়ন, জবরদস্তী, বলপ্রয়োগ বা ধোকাদারী থেকে মুক্তিদান সংক্রান্ত বিল- এ স্বাক্ষর করলেন ?
>> পাকিস্তান
📜 ভারতের মীরাবাঈ চানু টোকিও অলিম্পিকে কত কেজি বিভাগে রৌপ্য পদক জিতলেন ?
>> 49 কেজি বিভাগে
📜 কোন রাজ্যের ক্যাবিনেট সেই রাজ্যের Youth Policy 2021 এর অনুমোদন দিল?
>> মেঘালয়
📜 আগামী 29 জুলাই বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষে কোন ব্যাঘ্র প্রকল্প অনলাইন ভিডিও কম্পিটিশন এর আয়োজন করবে ?
>> পারম্বিকুলাম ব্যাঘ্র অভয়ারন্য
📜 ভারতীয় নৌবাহিনীর কোন ভাইস অ্যাডমিরালকে "Alexander Dalrymple " পুরস্কার প্রদান করলো ব্রিটিশ যুক্তরাজ্য ?
>> ভাইস অ্যাডমিরাল বিনয় বাধোয়ার
📜 সম্প্রতি কেন্দ্রীয় ক্যাবিনেট কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিল?
>> লাদাখ
📜 ট্রান্সজেন্ডার কলেজ পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বয়সসীমা তুলে দিল কোন রাজ্য?
>> কেরালা
📜 G.I. ট্যাগ প্রাপ্ত Prickly Brinjal যা এক বিশেষ প্রজাতির বেগুন, সেটির স্বভূমি কোথায়?
>> ভেলোর, তামিলনাড়ু
• G. I. >> Geographical Indication
📜 কার্গিল বিজয় দিবস প্রতিবছর কবে পালন করা হয়?
>> 26 শে জুলাই
• 1999 সালের কার্গিল জয় "অপারেশন বিজয়" নামে পরিচিত ৷
📜 UNESCO এর ওয়ার্লড হেরিটেজ সাইট এর তালিকায় ভারতের সাম্প্রতিকতম ও 39 তম সংযোজন কি?
>> কাকাতিয়া রুদ্রেশ্বর (রামাপ্পা) মন্দির, তেলেঙ্গানা
📜 সারা ভারতের নদীগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কোন অ্যাপ চালু করলেন ?
>> " নদী কো জানো "
