16 জুলাই ও (11 থেকে 15 জুলাই), 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

📜 জুলাই, 2021 এ ভারতের রপ্তানীর পরিমান কত শতাংশ বাড়লো ?

>> 31.87%


📜 হরিয়ানার 18 তম রাজ্যপাল কে নিযুক্ত হলেন ?

>> প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বান্দারু দত্তত্রেয়া

• গোয়ার রাজ্যপাল নিযুক্ত হলেন >> পি এস শ্রীধরণ পিলাই

• ত্রিপুরার রাজ্যপাল নিযুক্ত হলেন >> সত্যদেব নারায়ন আর্য্য


📜 ভারতের কোন ক্রীড়া ব্যক্তিত্ব 10 বছরের Dubai Golden Visa পেলেন ?

>> সানিয়া মির্জা

• বলিউড অভিনেতা শাহরুখ খান ও সঞ্জয় দত্তের পর তৃতীয় ভারতীয় সানিয়া মির্জা এই সম্মান পেলেন৷


📜 বিগত 50 বছরে প্রথম কোন দেশ ভারতে আপেল রপ্তানী করলো?

>> ব্রিটেন এই আপেল রপ্তানী করেছে ইংল্যান্ড থেকে৷


📜 UNICEF এর প্রধান এর পদ থেকে যিনি সম্প্রতি ইস্তফা দিলেন, তাঁর নাম >

>> হেনিরিয়েটা ফোর

• UNICEF >> United Nations International Childrens' Emergency Fund

• UNICEF সদর দপ্তর >> নিউইয়র্ক

• প্রতিষ্ঠা বর্ষ >> 11 ডিসেম্বর, 1946


📜 "পুষ্টি নির্ভর" এর জন্য ভারতের কোন জেলা ন্যাশনাল সিলভার SKOCH পুরস্কার জিতলো ?

>> আসামের কাছার জেলা


📜 কোন নোবেল জয়ী অর্থনীতিবিদ টোকিও অলিম্পিক গেমস এ Olympic Laurel গ্রহন করবেন ?

>> বাংলাদেশী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস


📜 প্রথম খাড়ি দেশ হিসাবে কোন দেশটি ইজরায়েলে তাদের দূতাবাস খুললো?

>> ইউনাইটেড আরব আমীরশাহী (UAE)


📜 রাজ্যসভার নেতা নিযুক্ত হলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

>> পীযুষ গোয়েল


📜 প্রথম ক্রিকেটার হিসাবে কোন ক্রিকেট ব্যক্তিত্ব T20 খেলায় 14000 রান সংগ্রহ করলেন ?

>> ক্রিস গেইল


📜 14 জুলাই দিনটি কোন দেশের জাতীয় দিবস হিসাবে পালিত হয়?

>> ফ্রান্স

• এই দিনটি "বাস্তিল দিবস" হিসাবে পরিচিত৷

• 1789 সালের 14 ই জুলাই ফরাসী বিপ্লবের ফলে অত্যাচার ও শোষনের প্রতীক বাস্তিল দূর্গের পতনকে স্মরণ করে দিনটি পালিত হয়।


📜 হাটুতে আঘাতের কারনে কোন টেনিস তারকা অলিম্পিক গেমস থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন ?

>> সুইস টেনিস খেলোয়াড় রোজার ফেডারার


📜 ভারতের কোন রেলওয়ে স্টেশনে প্রথম ট্র্যাকের ওপর ভারতীয় রেল 5 স্টার হোটেল তৈরী করছে?

>> গুজরাটের গান্ধীনগর ক্যাপিটাল রেলওয়ে স্টেশনে


📜 NTPC ভারতের কোন স্থানে ভারতের বৃহত্তম সোলার পার্ক নির্মাণ করবে?

>> গুজরাতের কচ্ছের রণ অঞ্চলে


📜 পঞ্চম বারের জন্য নেপালের প্রধানমন্ত্রী হলেন নেপালী কংগ্রেসের কোন বরিষ্ঠ নেতা?

>> নেপালী কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেওবা

• নেপোলের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী তাঁকে নিয়োগ করেন৷


📜 ভারতের প্রথম প্রাইভেট LNG (Liquified Natural Gas) প্লান্ট এর সূচনা কোথায় হল ?

>> মহারাষ্ট্রের নাগপুরে


📜 ভারতের কোন রাজ্যে দেশের প্রথম ক্রিপ্টোগেমিক গার্ডেন এর দ্বারোদ্ঘাটন হয়েছে?

>> উত্তরাখন্ড


📜 কোন রাজ্য "খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস -2021" 2022 সালের ফেব্রুয়ারী মাসে আয়োজনের কথা ঘোষনা করলো?

>> হরিয়ানা সরকার


📜 ভারতের কোন শহরে জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র স্থাপনের কথা ঘোষিত হয়েছে ?

>> পাটনা (বিহার)


📜 মহাকাশে উড়ান ভরা বিশ্বের প্রথম আরবপতি কোন ব্যক্তি?

>> ব্রিটিশ আরবপতি রিচার্ড ব্রেনসন


📜 কোন শহরে বিশ্বের গভীরতম পুল (60 মিটার গভীর) যার নাম "Deep Dive Pool", পর্যটকদের জন্য খুলে দেওয়া হল ?

>> দুবাই


📜 ভারতের কোন রাজ্য সরকার "জনসংখ্যা নীতি 2021 - 30" ঘোষণা করলো?

>> উত্তরপ্রদেশ


📜 11 জুলাই দিনটিকে সারা বিশ্বজুড়ে কোন দিবস হিসাবে পালন করা হয়?

>> বিশ্ব জনসংখ্যা দিবস


📜 কোন মহাকাশ সংস্থার ICESat-2 নামক স্যাটেলাইট আন্টার্কটিকায় বরফ গলা জলের হ্রদের অস্তিত্বের খোঁজ পেল?

>> NASA


📜 Fitch Rating এর অনুমান অনুযায়ী 2021 আর্থিক বছরে ভারতের GDP কত শতাংশ বাড়বে?

>> 10%