1 ও 2 জুলাই, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

📜 সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বিদেশী কর্মীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?

>> আশগাবাত (Ashgabat)

• আশগাবাত হল তুর্কমেনিস্তান এর রাজধানী


📜 আমেরিকার কোন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পৃথিবীর প্রথম ব্যাটারী বিহীন ওয়্যারলেস পেসমেকার বিকশিত করলো?

>> জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়


📜 ভারতের প্রথম কোম্পানী হিসাবে কোন কোম্পানী সম্মিলিত রাষ্ট্রপুঞ্জে তার "energy campact targets" ঘোষনা করল?

>> NTPC - National Thermal Power Corporation Limited


📜 শ্রী প্রকাশ জাভড়েকর কোন শহরে এশিয়ার সবচেয়ে লম্বা ট্র্যাক NATRAX হাই স্পীড ট্র্যাক এর উদ্বোধন করলেন ?

>> ইন্দৌর


📜 কোন দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের সঞ্চালন শুরু করলো?

>> চীন


📜 ভারতের কোন মহিলা তীরন্দাজ বিশ্বের এক নম্বর মহিলা তীরন্দাজ এর শিরোপা লাভ করলেন?

>> দীপিকা কুমারী


📜 সম্প্রতি কোন রাজ্য কোভিড-19 এর কারনে গত বছরের মত এবছরও বার্ষিক "কানোয়ার যাত্রা" বাতিল করলো?

>> উত্তরাখন্ড

• এই যাত্রায় ভগবান শিবের ভক্তরা হরিদ্বারের গঙ্গা থেকে জল নিয়ে আসে এবং তাদের স্থানীয় শিব মন্দিরে তা অর্পণ করেন ৷


📜 ভারতের কোন রেলওয়ে স্টেশনে প্রথম মিষ্টি জলের টানেল অ্যাকোয়ারিয়াম (aquatic kingdom) প্রতিষ্ঠিত হল ?

>> বেঙ্গালুরু রেলস্টেশনে


📜 Global Startup Ecosystem Index - 2021 মোতাবেক ভারত কততম স্থানে রয়েছে ?

>> 20 তম

• প্রথম পাঁচটি স্থানে রয়েছে > US, UK, ইজরায়েল, কানাডা ও জার্মানী ৷

• Startup Blink নামক সংস্থা এই সূচক প্রকাশ করে৷


📜 ভারতীয় বায়ুসেনার উপ প্রধান (Vice Chief) কে নিযুক্ত হলেন ?

>> এয়ার মার্শাল ভি.আর. চৌধুরী


📜 "2021 Airline of the Year" বা বছরের সেরা উড়ান সংস্থার শিরোপা পেল কোন সংস্থা ?

>> কোরিয়ান এয়ার

• এই পুরস্কারটিকে বলা হয় উড়ান পরিবহন জগতের "অস্কার" ৷


📜 সম্প্রতি কোন দেশ সরকারিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা ম্যালেরিয়া মুক্ত দেশ বলে ঘোষিত হল ?

>> চীন

• এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শ্রীলঙ্কার পর চীন হল দ্বিতীয় ম্যালেরিয়া মুক্ত দেশ৷


📜 সম্প্রতি কোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তার 66 তম প্রতিষ্ঠা দিবস পালন করলো?

>> ভারতের স্টেট ব্যাঙ্ক (SBI)

• SBI প্রতিষ্ঠা বর্ষ >> 1 জুলাই, 1955

• SBI এর পূর্ব নাম >> ইমপেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


📜 বিশ্বের কনিষ্ঠতম দাবা গ্র্যান্ড মাস্টারের শিরোপা পেলেন কে ?

>> অভিমন্যু মিশ্রা

• তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক৷

• তাঁর বয়স >> 12 বছর 4 মাস 25 দিন


📜 সম্প্রতি কে অল ইন্ডিয়া রেডিও র ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন ?

>> এন. বেনুধর রেড্ডী

• তিনি 1988 ব্যাচের IIS বা ইন্ডিয়ান ইনফর্মেশন সার্ভিস অফিসার ৷


📜 "গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্সে" প্রথম দশটি দেশের মধ্যে স্থান পেল ভারত ৷ এই সূচকে ভারতের স্থান কত ?

>> দশম

• প্রথম স্থানে রয়েছে >> আমেরিকা


📜 জাতীয় চিকিৎসক দিবস হিসাবে কোন দিনটিকে পালন করা হয়?

>> 1 জুলাই

• পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকীকে স্মরন করে এই দিনটিকে পালন করা হয় ৷


📜 বিশ্বের ক্ষুদ্রতম প্রযুক্তির (মাত্র 2 অনু পুরু) আবিষ্কার করলো কোন দেশ?

>> ইজরায়েল


📜 মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন কোন ইন্দো-আমেরিকান সার্কিট কোর্টের মুখ্য বিচারপতিকে মিচিগান এর ইষ্টার্ন ডিস্ট্রিক্ট এর ফেডারাল জাজ/ বিচারক নিযুক্ত করলেন ?

>> শালিনা ডি. কুমার