17 মার্চ, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
☑️ 16 মার্চ >> জাতীয় টীকাকরণ দিবস (National Vaccination Day)
☑️ প্রধানমন্ত্রী
মোদী ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন এর সাথে ভার্চুয়াল মাধ্যমে একটি শীর্ষ
বৈঠক করলেন। উল্লেখ্য সান্না মারিন বিশ্বের কনিষ্ঠতম (৩৫ বছর) পদে আসীন প্রধানমন্ত্রী।
☑️ রাজ্যসভা
পাশ করল Medical Termination of Pregnancy (Amendment) Bill 2020.
☑️ সংযুক্ত আরব
আমিরশাহির খেলোয়াড় নভিদ এবং শাইমান দুজনকেই
ICC এর দুর্নীতি বিরোধী কোড এ আট বছরের জন্য নিষিদ্ধ করা হল ।
☑️ আয়োজিত হল
World Branding Award 2020-21 অনুষ্ঠান । পরপর দ্বিতীয় বারের জন্য বছরের সেরা ব্র্যান্ড
এর শিরোপা পেল >> মিলটন
☑️ ফ্যালকন-৯
রকেট ৬০ টি Starlink Satellite কে পৃথিবীর কক্ষপথে প্রতিস্থাপন করল ।
** ফ্লোরিডার
কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে ১৪ মার্চ এই রকেটটির উৎক্ষেপণ হয়।
** এই স্টারলিঙ্ক
মিশনটি চালু করেছে >> SpaceX
** এই মিশনের
উদ্দেশ্য >> উচ্চ মানের ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদান।
☑️ ন্যাশনাল
গ্রীন ট্রাইব্যুনাল মেঘালয়ে অবৈজ্ঞানিক মাইনিং বা খনন রোধ করার জন্য একটি কমিটি গঠন
করল ।
☑️ আন্তর্জাতিক
সৌর জোটের ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব ভার গ্রহন করলেন >> অজয় মাথুর
☑️ হরিয়ানা বিধানসভা
পাশ করল হরিয়ানা যোগ আয়োগ বিল-২০২১
☑️ ব্রিটেনের
প্রধানমন্ত্রী বরিস জনসন আগামি এপ্রিল মাসে ভারত সফরে আসছেন।
☑️ ভারত সরকার
কাশ্মির এর গুলমার্গে শীতকালীন ক্রীড়া প্রতিষ্ঠান (Winter Sports Institute) স্থাপন
করবে।
