12 নভেম্বর, 2020 কারেন্ট অ্যাফেয়ার্স

 ** সপ্তম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন JDU সুপ্রিমো >> নীতিশ কুমার

• JDU >> জনতা দল ইউনাইটেড


** পাকিস্তান ক্রিকেট টেস্ট দলের অধিনায়ক নিযুক্ত হলেন >> বাবর আজম


** চীন সফলভাবে মহাকাশে পাঠালো বিশ্বের প্রথম 6-G কমিউনিকেশনস টেস্ট স্যাটেলাইট ৷

• শানজি প্রদেশের Taiyuan স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই স্যাটেলাইট টি প্রেরণ করা হল ৷


** BRICS গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের প্রথম বৈঠক এ সভাপতিত্ব করল >> রাশিয়া


** নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভাল - 2020 অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি ৷


** আসামের তেজপুর লিচু GI ট্যাগ পেল ৷

•  GI >> Geographical Indication


** অনুপম খের তাঁর লেখা নতুন বই >> " Your Best Day is Today " এর কভার উন্মোচন করলেন।


** উত্তরপূর্ব ভারতের সিকিমে জাফরান (Saffron) উৎপাদন এর প্রসার ঘটলো ৷


** ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা 2020 পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী প্রফেসর আঁদ্রে ঘেজ এর সাথে যৌথভাবে নকশা তৈরী করবে TMT বা Thirty Meter Telescope প্রজেক্ট ৷

• হাউয়াই দ্বীপের মৌনাকিয়াতে এই TMT স্থাপনের পরিকল্পনা রয়েছে ৷