3 সেপ্টেম্বর-2020 কারেন্ট অ্যাফেয়ার্স
** নাসার 2 নভোচারী পৃথিবীতে প্রত্যাবর্তন করেছেন, তারা মহাকাশ স্টেশনে থাকার ঐতিহাসিক দুই মাসের মিশন সফলভাবে শেষ করেছেন।
* নভোচারী হলেন Doug Hurley ও Bob Behnken .
** "ইলেকট্রনিক্স, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি" প্রতিমন্ত্রী মিঃ সঞ্জয় ধোত্রে মহারাষ্ট্রের আকোলায় ‘ভারত এয়ার ফাইবার সার্ভিসেস’ উদ্বোধন করেন।
** আইপিএল 2020 19 ই সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর 2020 সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে।
** বারাকাহ পারমাণবিক কেন্দ্রের 1 ম ইউনিট 2020 সালের 31 জুলাই কার্যকর হওয়ার সাথে সাথে সংযুক্ত আরব আমিরশাহী পারমাণবিক শক্তি উৎপাদনকারী আরব বিশ্বের প্রথম দেশ হয়ে উঠবে৷
** 2020 সালের 1 আগস্টে উত্তর রেলপথটি প্রথমবারের মতো "ব্যাপার মালা " এক্সপ্রেস ট্রেন চালাল।
* ত্রিপুরার জিরানিয়ার উদ্দেশ্যে নির্ধারিত এই ট্রেনটির 46 টি ওয়াগন রয়েছে।
** স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন চালু করেনন ‘বিদ্যার্থী বিজ্ঞান মন্থন’। এই উদ্যোগটি ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির স্কুল ছাত্রদের মধ্যে বিজ্ঞানের জনপ্রিয়করণের একটি জাতীয় কর্মসূচি।
** সমাজবাদী পার্টির নেতা অমর সিং পরলোক গমন করেন। অমর সিংহের জন্ম উত্তর প্রদেশের আজমগড় জেলায়।
** কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2020 সালের 2 আগস্ট ‘লোকমান্য তিলক - স্বরাজ থেকে স্বনির্ভর ভারতের’ প্রতিপাদ্যে একটি দুই দিনের আন্তর্জাতিক ওয়েবিনার উদ্বোধন করেন।
** 2020 সালের 3 আগস্ট বিশ্ব সংস্কৃত দিবস উদযাপিত হয়েছে ৷ বিশ্ব সংস্কৃত দিবসটি হিন্দু ক্যালেন্ডারে শ্রাবণ মাসের পূর্ণিমায় পালিত হয়।
**বোম্বাই ফ্লাইং ক্লাবটি দেশের প্রথম DGCA-অনুমোদিত ড্রোন প্রশিক্ষণ বিদ্যালয়ে পরিণত হয়েছে ৷
DGCA >> Director General of Civil Aviation
** লিভারপুলের প্রিমিয়ার লিগের শিরোপা জয়ী অধিনায়ক জর্ডান হেন্ডারসনকে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করা হল ৷
** অভীক সরকার নতুন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন
** মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেডের (MIAL) 74% অংশীদারী আদানী গোষ্ঠী অর্জন করেছে ৷
** CSIR - CMERI দুর্গাপুরে (পশ্চিমবঙ্গ) বিশ্বের বৃহত্তম সৌর গাছ (Solar Tree) নির্মাণ করেছে ৷ এর বার্ষিক সক্ষমতা রয়েছে 12,000-14,000 ইউনিট সৌর বিদ্যুৎ তৈরি করার ৷
** সিঙ্গাপুরে বিরোধী দলের প্রথম নেতা হিসাবে ভারতীয় বংশোদ্ভূত প্রীতম সিং দায়িত্ব গ্রহণ করেছেন ৷
**পিনাকী চক্রবর্তী 15 ই অক্টোবর থেকে NIPFPর ডিরেকটর নিযুক্ত হয়েছেন ৷
NIPFP: ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি
** UNEP বিশ্ববিদ্যালয়গুলির জন্য "The Little Book of Green Nudges" প্রোগ্রাম চালু করে ৷
✔️ UNEP: জাতিসংঘের পরিবেশ প্রোগ্রাম/ United Nations Environment Programme.
** ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক "আমা শহর" এবং "স্বচ্ছ শহর ওড়িশা" চালু করলেন ৷
** সেপ্টেম্বর 2020 "পোশন মাহ" বা "পুষ্টির মাস" (Nutrition Month)হিসাবে পালন করা হবে ৷
** ইলন মাস্ক বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হয়ে উঠেছে ৷ তার মোট সম্পত্তির পরিমাণ 115.4 বিলিয়ন ডলার৷
